আমার পথে পথে পাথর ছড়ানো ।
তাই তো তোমার বাণী বাজে ঝর্না-ঝরানো ।।
আমার বাঁশি তোমার হাতে, ফুটোর পরে ফুটো তাতে-
তাই শুনি সুর এমন মধুর পরান-ভরানো ।।
তোমার হাওয়া যখন জাগে আমার পালে বাধা লাগে-
এমন করে গায়ে প'ড়ে সাগর-তরানো ।
ছাড়া পেলে একেবারে রথ কি তোমার চলতে পারে-
তোমার হাতে আমার ঘোড়া লাগাম-পরানো ।।