গীতবিতান
← সব গান

আমার প্রানের মাঝে সুধা

পর্যায়: প্রেম

আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি- হায় বুঝি তার খবর পেলে না। পারিজাতের মধুর গন্ধ পাও কি- হায় বুঝি তার নাগাল মেলে না।। প্রেমের বাদল নামল, তুমি জানো না হায় তাও কি। আজ মেঘের ডাকে তোমার মনের ময়ূরকে নাচাও কি। আমি সেতারেতে তার বাধেঁছি, আমি সুরলোকের সুর সেধেছি, তারি তানে তানে মনে প্রানে মিলিয়ে গলা গাও কি- হায় আসরেতে বুঝি এলে না। ডাক উঠেছে বারে বারে, তুমি সাড়া দাও কি! আজ ঝুলনদিনে দোলন লাগে, তোমার পরান হেলে না।।
▶ YouTube-এ শুনুন

অবদান: carina

তারিখ: 2009-06-10