গীতবিতান
← সব গান

আমার প্রাণের মানুষ আছে প্রাণে

পর্যায়: পূজা

আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তায় সকল খানে ।। আছে সে নয়নতারায় আলোক-ধারায়, তাই না হারায়- ওগো তাই দেখি তায় যেথায় সেথায় তাকাই আমি যে দিক-পানে ।। আমি তার মুখের কথা শুনব ব'লে গেলাম কোথা, শোনা হল ন, হল না- আজ ফিরে এসে নিজের দেশে এই-যে শুনি শুনি তাহার বাণী আপন-গানে ।। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দ্বারে দ্বারে, দেখা মেলে না, মেলে না- তোরা আয় রে ধেয়ে, দেখ্‌ রে চেয়ে আমার বুকে- ওরে দেখ্‌রে আমার দুই নয়ানে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-02