গীতবিতান
← সব গান

আমার প্রাণের 'পরে চলে গেল কে

পর্যায়: প্রেম

আমার প্রাণের 'পরে চলে গেল কে বসন্তের বাতাসটুকুর মতো । সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে- ফুল ফুটিয়ে গেল শত শত । সে চলে গেল, বলে গেল না- সে কোথায় গেল ফিরে এল না । সে যেতে যেতে চেয়ে গেল, কী যেন গেয়ে গেল- তাই আপন-মনে বসে আছি কুসুমবনেতে । সে ঢেউয়ের মতন ভেসে গেছে হাসি তার রেখে গেছে রে- মনে হল আঁখির কোণে আমায় যেন ডেকে গেছে সে । আমি কোথায় যাব, কোথায় যাব, ভাবতেছি তাই একলা বসে । সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর । সে প্রাণের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর । কুসুমবনের উপর দিয়ে কী কথা সে বলে গেল, ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলে গেল । হৃদয় আমার আকুল হল, নয়ন আমার মুদে এল রে- কোথা দিয়ে কোথায় গেল সে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-14