গীতবিতান
← সব গান

আমার প্রাণে গভীর গোপন

পর্যায়: পূজা

আমার প্রাণে গভীর গোপন মহা-আপন সে কি, অন্ধকারে হঠাৎ তারে দেখি ।। যবে দুর্দম ঝড়ে আগল খুলে পড়ে, কার সে নয়ন'পরে নয়ন যায় গো ঠেকি ।। যখন আসে পরম লগন তখন গগন-মাঝে তাহার ভেরী বাজে । বিদ্যুত-উদ্ভাসে বেদনারই দুত আসে, আমন্ত্রণের বাণী যায় হৃদয়ে লেখি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-05-31