গীতবিতান
← সব গান

আমার রাত পোহালো শারদ

পর্যায়: প্রকৃতি

আমার রাত পোহালো শারদ প্রাতে । বাঁশি, তোমায় দিয়ে যাব কাহার হাতে ।। তোমার বুকে বাজল ধ্বনি বিদায়গাথা আগমনী কত যে- ফাল্গুনে শ্রাবণে কত প্রভাতে রাতে ।। যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে গানে গানে নিয়েছিল চুরি ক'রে । সময় যে তার হল গত নিশিশেষের তারার মতো, তারে শেষ করে দাও শিউলিফুলের মরণ-সাথে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-04