গীতবিতান
← সব গান

আমার সকল কাঁটা ধন্য করে

পর্যায়: পূজা

আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে । আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে ।। আমার অনেক দিনের আকাশ-চাওয়া আসবে ছুটে দখিন-হাওয়া, হৃদয় আমার আকুল করে সুগন্ধধন লুটবে ।। আমার লজ্জা যাবে যখন পাব দেবার মত ধন, যখন রূপ ধরিয়ে বিকশিবে প্রাণের আরাধন । আমার বন্ধু যখন রাত্রিশেষে পরশ তারে করবে এসে, ফুরিয়ে গিয়ে দলগুলি সব চরণে তার লুটবে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-28