গীতবিতান
← সব গান

আমার সকল নিয়ে বসে আছি

পর্যায়: প্রেম

আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। আমি তার লাগি পথ চেয়ে আছি পথে যে জন ভাসায়।। যে জন দেয় না দেখা, যায় যে দেখে-ভালোবাসে আড়াল থেকে- আমার মন মজেছে সেই গভীরের গোপন ভালোবাসায়।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-05-28