আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক-না হারা ।। জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন ব্যেপে জাগুক হরষ, তোমার রূপে মরুক ডুবে আমার দুটি আঁখিতারা ।। হারিয়ে-যাওয়া মনটি আমার ফিরিয়ে তুমি আনলে আবার । ছড়িয়ে-পড়া আশাগুলি কুড়িয়ে তুমি লও গো তুলি, গলার হারে দোলাও তারে গাঁথা তোমার ক'রে সারা ।।