গীতবিতান
← সব গান

আমার শেষ পারানির কড়ি

পর্যায়: পূজা

কন্ঠে নিলেম গান, আমার শেষ পারানির কড়ি- একলা ঘাটে রইব না গো পড়ি ।। আমার সুরের রসিক নেয়ে তারে ভোলাব গান গেয়ে, পারের খেয়ায় সেই ভরসায় চড়ি ।। পার হব কি নাই হব তার খবর কে রাখে- দূরের হাওয়ায় ডাক দিস এই সুরের পাগলাকে । ওগো তোমরা মিছে ভাব', আমি যাবই যাবই যাব- ভাঙল দুয়ার, কাটল দড়াদড়ি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-28