আমার শেষ রাগিণীর প্রথম ধুয়ো ধরলি রে কে তুই ।
আমার শেষ পেয়ালা চোখের জলে ভরলি রে কে তুই । ।
দুরে পশ্চিমে ওই দিনের পারে অস্তরবির পথের ধারে
রক্তরাগের ঘোমটা মাথায় পরলি রে কে তুই ।।
সন্ধ্যাতারায় শেষ চাওয়া তোর রইল কি ওই-যে ।
সন্ধ্যা-হাওয়ায় শেষ বেদনা বইল কি ওই-যে ।
তোর হঠাৎ-খসা প্রাণের মালা ভরল আমার শূন্য ডালা-
মরণপথের সাথি আমায় করলি রে কে তুই ।।