গীতবিতান
← সব গান

আমার সোনার বাংলা

পর্যায়: স্বদেশ

মূল গান: আমি কোথায় পাব তারে

উৎস: লোকপ্রচলিত

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস ওমা আমার প্রাণে বাজায় বাঁশী। ও মা, ফাগুনে তোর আমের বনের ঘ্রাণে পাগল করে, মরি হায়, হায় রে- ও মা অঘ্রাণে তোর ভরা ক্ষেতে আমি কি দেখেছি মধুর হাসি। কি শোভা, কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো- কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কুলে কুল। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মত, মরি হায়, হায় রে- মা, তোর বদনখানি মলিন হলে , ও মা, আমি নয়ন জলে ভাসি। তোমার এই খেলাঘরে শিশুকাল কাটিল রে, তোমারি ধূলা মাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি। তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কি দীপ জ্বালিস ঘরে, মরি হায়, হায় রে- তখন খেলাধূলা সকল ফেলে, ও মা, তোমার কোলে ছুটে আসি। ধেনু-চরা তোমার মাঠে, পারে যাবার খেয়া ঘাটে, সারাদিন পাখি-ডাকা ছায়া-ঢাকা টোমার পল্লীবাটে, তোমার ধানে-ভরা আঙ্গিনাতে জীবনের দিন কাটে, মরি হায়, হায় রে- ও মা, আমার যে ভাই তারা সবাই, ও মা তোমার রাখাল তোমার চাষী। ও মা, তোর চরণেতে দিলেম এই মাথা পেতে - দে গো তোর পায়ের ধূলা, সে যে আমর মাথার মানিক হবে। ও মা, গরীবের ধন যা আছে তাই দিব চরণতলে, মরি হায়, হায় রে- আমি পরের ঘরে কিনবো না, মা, তোর ভূষণ বলে গলার ফাঁসি।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08