গীতবিতান
← সব গান

আমার সুরে লাগে তোমার হাসি

পর্যায়: পূজা

আমার সুরে লাগে তোমার হাসি, যেমন ঢেউয়ে ঢেউয়ে রবির কিরণ দোলে আসি ।। দিবানিশি আমিও যে ফিরি তোমার সুরের খোঁজে, হঠাৎ এ মন ভোলায় কখন তোমার বাঁশি ।। আমার সকল কাজই রইল বাকি, সকল শিক্ষা দিলেম ফাঁকি । আমার গানে তোমায় ধরব ব'লে উদাস হয়ে যাই যে চলে, তোমার গানে ধরা দিতে ভালোবাসি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-20