গীতবিতান
← সব গান

আমা-তরে অকারণে

পর্যায়: কালমৃগয়া

ঋষিকুমার । আমা-তরে অকারণে ওগো পিতা, ভেবো না । অদূরে সরযূ বহে- দূরে যাব না । পথ যে সরল অতি, চপলা দিতেছে জ্যোতি- তবে কেন, পিতা, মিছে ভাবনা । অদূরে সরযূ বহে- দূরে যাব না ।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-05-29