গীতবিতান
← সব গান

আমায় বাঁধবে যদি কাজের ডোরে

পর্যায়: পূজা

আমায় বাঁধবে যদি কাজের ডোরে কেন পাগল কর এমন ক'রে ?। বাতাস আনে কেন জানি কোন্‌ গগনের গোপন বাণী, পরানখানি দেয় যে ভ'রে । কেন পাগল করে এমন ক'রে ।। সোনার আলো কেমনে হে, রক্তে নাচে সকল দেহে । কারে পাঠাও ক্ষণে ক্ষণে আমার খোলা বাতায়নে, সকল হৃদয় লয় যে হ'রে । কেন পাগল করে এমন ক'রে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-04