আমায় দাও গো ব'লে- সে কি তুমি আমায় দাও দোলা অশান্তিদোলে ।। দেখতে না পাই পিছে থেকে আঘাত দিয়ে হৃদয়ে কে ঢেউ যে তোলে ।। মুখ দেখি নে তাই লাগে ভয়- জানি না যে, এ কিছু নয় । মুছব আঁখি, উঠব হেসে- দোলা যে দেয় যখন এসে ধরবে কোলে ।।