প্রকৃতি । আমায় দোষী করো । ধুলায়-পড়া ম্লান কুসুম পায়ের তলায় ধরো অপরাধে ভরা ডালি নিজ হাতে করো খালি, তার পরে সেই শূন্য ডালায় তোমার করুণা ভরো- আমায় দোষী করো । তুমি উচ্চ, আমি তুচ্ছ ধরব তোমায় ফাঁদে আমার অপরাধে । আমার দোষকে তোমার পুণ্য করবে তো কলঙ্কশূন্য- ক্ষমায় গেঁথে সকল ত্রুটি গলায় তোমার পরো ।