গীতবিতান
← সব গান

আমিই শুধু রইনু বাকি

পর্যায়: বিচিত্র

রামপ্রসাদী সুর । একতাল আমিই শুধু রইনু বাকি । যা ছিল তা গেল চলে, রইল যা তা কেবল ফাঁকি ।। আমার ব'লে ছিল যারা আর তো তারা দেয় না সাড়া- কোথায় তারা, কোথায় তারা, কেঁদে কেঁদে কারে ডাকি ।। বল্‌ দেখি মা, শুধাই তোরে- আমার কিছু রাখলি নে রে, আমি কেবল আমায় নিয়ে কোন্‌ প্রাণেতে বেঁচে থাকি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-02