আমি আশায় আশায় থাকি । আমার তৃষিত-আকুল আঁখি ।। ঘুমে-জাগরণে মেশা প্রাণে স্বপনের নেশা- দূর দিগন্তে চেয়ে কাহারে ডাকি ।। বনে বনে করে কানাকানি অশ্রুত বাণী, কী গাহে পাখি । কী কব না পাই ভাষা, মোর জীবন রঙিন কুয়াশা ফেলেছে ঢাকি ।।