গীতবিতান
← সব গান

আমি ভয় করব না ভয় করব না

পর্যায়: স্বদেশ

আমি ভয় করব না ভয় করব না । দু বেলা মরার আগে মরব না, ভাই মরব না ।। তরীখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে- তাই ব'লে হাল ছেড়ে দিয়ে ধরব না, কান্নাকাটি ধরব না ।। শক্ত যা তাই সাধতে হবে, মাথা তুলে রইব ভবে- সহজ পথে চলব ভেবে পড়ব না, পাঁকের 'পরে পড়ব না ।। ধর্ম আমায় মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে- বিপদ যদি এসে পড়ে সরব না, ঘরের কোণে সরব না ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-20