গীতবিতান
← সব গান

আমি চাহিতে এসেছি শুধু

পর্যায়: প্রেম

আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা, তব নব প্রভাতের নবীন-শিশির-ঢালা ।। শরমে-জড়িত কত-না গোলাপ, কত না গরবি করবী, কত-না কুসুম ফুটেছে তোমার মালঞ্চ করি আলা ।। অমল শরত-শীতল-সমীর বহিছে তোমারি কেশে, কিশোর-অরুণ-কিরণ তোমার অধরে পড়েছে এসে । অঞ্চল হতে বনপথে ফুল যেতেছে পড়িয়া ঝরিয়া- অনেক কুন্দ অনেক শেফালি ভরেছে তোমার ডালা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-07