গীতবিতান
← সব গান

আমি দীন, অতি দীন

পর্যায়: পূজা

আমি দীন, অতি দীন- কেমনে শুধিব, নাথ হে, তব করুণাঋণ।। তব স্নেহ শত ধারে ডুবাইছে সংসারে, তাপিত হৃদিমাঝে ঝরিছে নিশিদিন।। হৃদয়ে যা আছে দিব তব কাছে, তোমারি এ প্রেম দিব তোমারে- চিরদিন তব কাজে রহিব জগতমাঝে, জীবন করেছি তোমার চরণতলে লীন।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-21