গীতবিতান
← সব গান

আমি এলেম তারি দ্বারে

পর্যায়: প্রেম

আমি এলেম তারি দ্বারে, ডাক দিলেম অন্ধকারে হা রে ।। আগল ধ'রে দিলেম নাড়া- প্রহর গেল, পাই নি সাড়া, দেখতে পেলেম না যে তারে হা রে ।। তবে যাবার আগে এখান থেকে এই লিখনখানি যাব রেখে- দেখা তোমার পাই বা না পাই, দেখতে এলেম জেনো গো তাই, ফিরে যাই সুদূরের পারে হা রে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-02