গীতবিতান
← সব গান

আমি হেথায় থাকি শুধু

পর্যায়: পূজা

পরজ-বসন্ত । তেওরা আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিয়ো তোমার জগৎ-সভায় এইটুকু মোর স্থান ।। আমি তোমার ভুবন-মাঝে লাগি নি, নাথ, কোনো কাজে- শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ ।। নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন, তখন মোরে আদেশ কোরো গাইতে হে রাজন । ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে আমি যেন না রই দূরে, এই দিয়ে মোন মান ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-04