গীতবিতান
← সব গান

আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল

পর্যায়: প্রেম

আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ । সে তো এল না, যারে সঁপিলাম এই প্রাণ মন দেহ ।। সে কি মোর তরে পথ চাহে- সে কি বিরহগীত গাহে যার বাঁশরিধ্বনি শুনিয়ে আমি ত্যজিলাম গেহ ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-26