গীতবিতান
← সব গান

আমি যাব না গো অমনি চলে

পর্যায়: প্রেম

আমি যাব না গো অমনি চলে । মালা তোমার দেব গলে ।। অনেক সুখে অনেক দুখে তোমার বাণী নিলেম বুকে, ফাগুনশেষে যাবার বেলা আমার বাণী যাব বলে ।। কিছু হল, অনেক বাকি ক্ষমা আমায় করবে না কি । গান এসেছে সুর আসে নাই, হল না যে শোনানো তাই- সে সুর আমার রইল ঢাকা নয়নজলে নয়নজলে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-27