গীতবিতান
← সব গান

আমি যখন ছিলেম অন্ধ

পর্যায়: পূজা

আমি যখন ছিলেম অন্ধ সুখের খেলায় বেলা গেছে, পাই নি তো আনন্দ ।। খেলাঘরের দেয়াল গেঁথে খেয়াল নিয়ে ছিলেম মেতে, ভিত ভেঙে যেই এলে ঘরে ঘুচল আমার বন্ধ । সুখের খেলা আর রোচে না, পেয়েছি আনন্দ ।। ভীষণ আমার, রুদ্র আমার, নিদ্রা গেল ক্ষুদ্র আমার- উগ্র ব্যথায় নূতন ক'রে বাঁধলে আমার ছন্দ । যে দিন তুমি অগ্নিবেশে সব-কিছু মোর নিলে এসে সে দিন আমি পূর্ণ হলেম ঘুচল আমার দ্বন্দ্ব । দুঃখসুখের পায়ে তোমায় পেয়েছি আনন্দ ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-07