গীতবিতান
← সব গান

আমি যখন তাঁর দুয়ারে

পর্যায়: পূজা

আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই তখন যাহা পাই সে যে আমি হারাই বারে বারে ।। তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে, বন্ধ তালা ভেঙে দেখি আপন-মাঝে গোপন রতনভার, হারায় না সে আর ।। প্রভাত আসে তাঁহার কাছে আলোক ভিক্ষা নিতে, সে আলো তার লুটায় ধরণীতে । তিনি যখন সন্ধ্যা-কাছে দাঁড়ান উর্ধ্বকরে, তখন স্তরে স্তরে ফুটে ওঠে অন্ধকারের আপন প্রাণের ধন- মুকুটে তাঁর পরেন সে রতন ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-26