গীতবিতান
← সব গান

আমি যে গান গাই জানি নে সে

পর্যায়: প্রেম

আমি যে গান গাই জানি নে সে কার উদ্দেশে ।। যবে জাগে মনে অকারণে চঞ্চল হাওয়ায় প্রবাসী পাখি উড়ে যায়- সুর যায় ভেসে কার উদ্দেশে ।। ওই মুখপানে চেয়ে দেখি- তুমি সে কি অতীত কালের স্বপ্ন এলে নূতন কালরে বেশে । কভু জাগে মনে আজো যে জাগে নি এ জীবনে গানের খেয়া সে মাগে আমার তীরে এসে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-26