আমি সব নিতে চাই, সব নিতে ধাই রে ।
আপনাকে আজ মেলব যে বাইরে ।।
পালে আমার লাগল হাওয়া, হবে আমার সাগর-যাওয়া,
ঘাটে তরী নাই বাঁধা নাই রে ।।
সুখে দুখে বুকের মাঝে পথের বাঁশি কেবল বাজে,
সকল কাজে শুনি যে তাই রে ।
পাগ্লামি আজ লাগল পাখায়, পাখি কি আর থাকবে শাখায় ।
দিকে দিকে সাড়া যে পাই রে ।।