আমি কারেও বুঝি নে, শুধু বুঝেছি তোমারে । তোমাতে পেয়েছি আলো সংশয়-আঁধারে । ফিরিয়াছি এ ভুবন, পাই নি তো কারো মন, গিয়েছি তোমারি শুধু মনের মাঝারে । এ সংসারে কে ফিরাবে- কে লইবে ডাকি আজিও বুঝিতে নারি, ভয়ে ভয়ে থাকি । কেবলই তোমারে জানি, বুঝেছি তোমার বাণী, তোমাতে পেয়েছি কূল অকূল পাথারে ।।