আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে- তাই আকাশকুসুম করিনু চয়ন হতাশে ।। ছায়ার মতন মিলায় ধরণী, কূল নাহি পায় আশার তরণী, মানসপ্রতিমা ভাসিয়া বেড়ায় আকাশে ।। কিছু বাঁধা পড়িল না শুধু এ বাসনা-বাঁধনে । কেহ নাহি দিল ধরা কেবলই সুদূর-সাধনে । আপনার মনে বসিয়া একেলা অনলশিখায় কী করিনু খেলা, দিনশেষে দেখি ছাই হল সব হুতাশে ।।