আমি কী ব'লে করিব নিবেদন আমার হৃদয় প্রাণ মন ।। চিত্তে আসি দয়া করি নিজে লহো অপহরি, করো তারে আপনরি ধন- আমার হৃদয় প্রাণ মন ।। শুধু ধূলি, শধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ স্পর্শে তব পরশরতন ! তোমারি গৌরবে যবে আমার গৌরব হবে সব তবে দিব বিসর্জন- আমার হৃদয় প্রাণ মন ।।