আমি কী গান গাব যে ভেবে না পাই-
মেঘলা আকাশে উতলা বাতাসে খুঁজে বেড়াই ।।
বনের গাছে গাছে জেগেছে ভাষা ভাষাহারা নাচে-
মন ওদের কাছে চঞ্চলতার রাগিণী যাচে,
সারাদিন বিরামহীন ফিরি যে তাই ।।
আমার অঙ্গে সুরতরঙ্গে ডেকেছে বান,
রসের প্লাবনে ডুবিয়া যাই ।
কী কথা রয়েছে আমার মনের ছায়াতে
স্বপ্নপ্রদোষে- আমি তারে যে চাই ।।