গীতবিতান
← সব গান

আমি নিশিদিন তোমায় ভালোবাসি

পর্যায়: প্রেম

আমি নিশিদিন তোমায় ভালোবাসি তুমি অবসর-মতো বাসিয়ো । নিশিদিন হেথায় বসে আছি, তোমার যখন মনে পড়ে আসিয়ো ।। আমি সারানিশি তোমা-লাগিয়া রব বিরহশয়নে জাগিয়া- তুমি নিমেষের তরে প্রভাতে এসে মুখপানে চেয়ে হাসিয়ো ।। তুমি চিরদিন মধুপবনে চির- বিকশিত বনভবনে যেয়ো মনোমতো পথ ধরিয়া, তুমি নিজ সুখস্রোতে ভাসিয়ো । যদি তার মাঝে পড়ি আসিয়া তবে আমিও চলিব ভাসিয়া, যদি দূরে পড়ি তাহে ক্ষতি কী- মোর স্মৃতি মন হতে নাশিয়ো ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-08

আমি নিশিদিন তোমায় ভালোবাসি – গীতবিতান