গীতবিতান
← সব গান

আমি ফিরব না রে ফিরব না আর

পর্যায়: বিচিত্র

আমি ফিরব না রে, ফিরব না আর, ফিরব না রে- এমন হাওয়ার মুখে ভাসল তরী- কূলে ভিড়ব না আর, ভিড়ব না রে ।। ছড়িয়ে গেছে সুতো ছিঁড়ে, তাই খুঁটে আজ মরব কি রে- এখন ভাঙা ঘরের কুড়িয়ে খুঁটি বেড়া ঘিরব না আর, ঘিরব না রে ।। ঘাটের রশি গেছে কেটে, কাঁদব কি তাই বক্ষ ফেটে- এখন পালের রশি ধরব কষি, এ রশি ছিঁড়ব না আর, ছিঁড়ব না রে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-08