গীতবিতান
← সব গান

আমি রূপে তোমায় ভোলাব না

পর্যায়: প্রেম

আমি রূপে তোমায় ভোলাব না, ভালোবাসায় ভোলাব । আমি হাত দিয়ে দ্বার খুলবো না গো, গান দিয়ে দ্বার খোলাব ।। ভরাব না ভূষণভারে, সাজাব না ফুলের হারে- প্রেমকে আমার মালা ক'রে গলায় তোমার দোলাব ।। জানবে না কেউ কোন্ তুফানে তরঙ্গদল নাচবে প্রাণে, চাঁদের মতো অলখ টানে জোয়ারে ঢেউ তোলাব ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-20