গীতবিতান
← সব গান

আমি শ্রাবণ-আকাশে ওই

পর্যায়: প্রকৃতি

আমি শ্রাবণ-আকাশে ওই দিয়েছি পাতি মম জল ছলোছলো আঁখি মেঘে মেঘে।। বিরহদিগন্ত পারায়ে সারা রাতি অনিমেষে আছে জেগে মেঘে মেঘে।। যে গিয়েছে দেখার বাহিরে আছে তারি উদ্দেশে চাহি রে। স্বপ্নে উড়িছে তারি কেশরাশি পুরব-পবন-বেগে মেঘে মেঘে।। শ্যামল তমালবনে যে পথে সে চলে গিয়েছিল বিধয়গোধূলিখনে বেদনা জড়ায়ে আছে তারি ঘাসে ঘাসে- কাঁপে নিশ্বাসে- সেই বারে বারে ফিরে ফিরে চাওয়া ছায়ায় রয়েছে লেগে মেঘে মেঘে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-17