গীতবিতান
← সব গান

আমি তারেই জানি তারেই জানি

পর্যায়: পূজা

আমি তারেই জানি তারেই জানি আমায় যে জন আপন জানে- তারি দানে দাবি আমার যার অধিকার আমার দানে ।। যে আমারে চিনতে পারে সেই চেনাতেই চিনি তারে গো- একই আলো চেনার পথে তার প্রাণে আর আমার প্রাণে ।। আপন মনের অন্ধকারে ঢাকল যারা আমি তাদের মধ্যে আপনহারা । ছুঁইয়ে দিল সোনার কাঠি, ঘুমের ঢাকা গেল কাটি গো- নয়ন আমার ছুটেছে তার আলো-করা মুখের পানে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-27