আমি তারেই খুঁজেই বেড়াই যে রয় মনে আমার মনে ।
সে আছে ব'লে
আমার আকাশ জুড়ে ফোটে তারা রাতে,
প্রাতে ফুল ফুটে রয় বনে আমার বনে ।।
সে আছে ব'লে চোখের তারার আলোয়
এত রূপের খেলা রঙের মেলা অসীম সাদায় কালোয় ।
সে মোর সঙ্গে তাকে ব'লে
আমার অঙ্গে অঙ্গে হরষ জাগায় দখিন-সমীরণে ।।
তারি বাণী হঠাৎ উঠে পুরে
আন্মনা কোন্ তানের মাঝে আমার গানের সুরে ।
দুখের দোলে হঠাৎ মোরে দোলায়,
কাজের মাঝে লুকিয়ে থেকে আমারে কাজ ভোলায় ।
সে মোর চিরদিনের ব'লে
তারি পুলকে মোরে পলকগুলি ভরে ক্ষণে ক্ষণে ।।