গীতবিতান
← সব গান

আমি তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে

পর্যায়: প্রকৃতি

আমি তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে যখন বৃষ্টি নামল তিমিরনিবিড় রাতে । দিকে দিকে সঘন গগন মত্ত প্রলাপে প্লাবন-ঢালা শ্রাবণধারাপাতে সে দিন তিমিরনিবিড় রাতে ।। আমার স্বপ্নস্বরূপ বাহির হয়ে এল, সে যে সঙ্গ পেল আমার সুদূর পারের স্বপ্নদোসর-সাথে সে দিন তিমিরনিবিড় রাতে ।। আমার দেহের সীমা গেল পারায়ে- ক্ষুব্দ বনের মন্দ্ররবে গেল হারায়ে । মিলে গেল কুঞ্জবীথির সিক্ত যূথীর গন্ধে মত্থাওয়ার ছন্দে, মেঘে মেঘে তড়িৎশিখার ভুজঙ্গপ্রয়াতে সে দিন তিমিরনিবিড় রাতে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-08