গীতবিতান
← সব গান

আমি তো বুঝেছি সব

পর্যায়: মায়ার খেলা

শান্তা । আমি তো বুঝেছি সব, যে বোঝে না-বোঝে, গোপনে হৃদয় দুটি কে কাহারে খোঁজে ।। আপনি বিরহ গড়ি আপনি রয়েছে পড়ি, বাসনা কাঁদিছে বসি হৃদয়সরোজে ।। আমি কেন মাঝে থেকে দুজনারে রাখি ঢেকে, এমন ভ্রমের তলে কেন থাকি মজে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-01