গীতবিতান
← সব গান

বেধেঁছি কাশের গুচ্ছ আমরা গেথেঁছি

বেধেঁছি কাশের গুচ্ছ, আমরা গেথেঁছি শেফালিমালা- নবীন ধানের মঞ্জরী দিয়ে সাজিয়ে এনেছি ডালা।। এসো গো শারদলক্ষ্মী, তোমার শুভ্র মেঘের রথে, এসো নির্মল নীলপথে, এসো ধৌত শ্যামল আলো-ঝলমল বনগিরিপর্বতে- এসো মুকুটে পরিয়া শ্বেতশতদল শীতল-শিশির-ঢালা।। ঝরা মালতীর ফুলে আসন বিছানো নিভৃত কুঞ্জে ভরা গঙ্গার কূলে, ফিরিছে মরাল ডানা পাতিবারে তোমার চরণমূলে। গুঞ্জরতান তুলিয়ো তোমার সোনার বীণার তারে মৃদুমধু ঝঙ্কারে হাসি-ঢালা সুর গলিয়া পড়িবে ক্ষণিক-অশ্রুধারে। রহিয়া রহিয়া যে পরশমণি ঝলকে অলককোণে পলকের তরে সকরুণ করে বুলায়ো বুলায়ো মনে-- সোনা হয়ে যাবে সকল ভাবনা, আঁধার হইবে আলা।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-15