গীতবিতান
← সব গান

আমরা বসব তোমার সনে

পর্যায়: নাট্যগীতি

আমরা বসব তোমার সনে- তোমার শরিক হব রাজার রাজা, তোমার আধেক সিংহাসনে ।। তোমার দ্বারী মোদের করেছে শির নত- তারা জানে না যে মোদের গরব কত । তাই বাহির হতে তোমায় ডাকি, তুমি ডেকে লও গো আপন জনে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-08