গীতবিতান
← সব গান

আমরা দুর আকাশের

পর্যায়: নাট্যগীতি

আমরা দুর আকাশের নেশায় মাতাল ঘরভোলা সব যতো- বকুলবনের গন্ধে আকুল মউমাছিদের মতো ।। সুর্য ওঠার আগে মন আমাদের জাগে- বাতাস থেকে ভোর-বেলাকার সুর ধরি সব কত ।। কে দেয় রে হাতছানি নীল পাহাড়ের মেঘে মেঘে, আভাস বুঝি জানি । পথ যে চলে বেঁকে বেঁকে অলখ-পানে ডেকে ডেকে ধরা যারে যায় না তারি ব্যাকুল খোঁজেই রত ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-05-31