গীতবিতান
← সব গান

আমরা ঝরে পড়া ফুলদল

পর্যায়: প্রেম ও প্রকৃতি

আমরা ঝ'রে-পড়া ফুলদল ছেড়ে এসেছি ছায়া-করা বনতল- ভুলায়ে নিয়ে এল মায়াবী সমীরণে । মাধবীবল্লরী করুণ কল্লোলে পিছন-পানে ডাকে কেন ক্ষণে ক্ষণে । মেঘের ছায়া ভেসে চলে চির-উদাসী স্রোতের জলে- দিশাহারা পথিক তারা মিলায় অকূল বিস্মরণে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-30