গীতবিতান
← সব গান

আমরা নূতন প্রাণের চর

পর্যায়: প্রকৃতি

আমরা নূতন প্রাণের চর হা হা। আমরা থাকি পথে ঘাটে, নাই আমাদের ঘর হা হা।। নিয়ে পক্ক পাতার পুঁজি পালাবে শীত, ভাবছ বুঝি গো? ও-সব কেড়ে নেব, উড়িয়ে দেব দখিন-হাওয়ার'পর হা হা।। তোমায় বাঁধব নূতন ফুলের মালায় বসন্তের এই বন্দীশালায়। জীর্ণ জরার ছদ্মবেশে এড়িয়ে যাবে চুপে চুপে? তোমার সকল ভূষণ ঢাকা আছে, নাই যে অগোচর হা হা।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-21