গীতবিতান
← সব গান

আমরা পথে পথে যাব সারে সারে

পর্যায়: স্বদেশ

আমরা পথে পথে যাব সারে সারে, তোমার নাম গেয়ে গেয়ে ফিরিব দ্বারে দ্বারে ।। বলব, 'জননীকে কে দিবি দান, কে দিবি ধন তোরা কে দিবি প্রাণ'- 'তোদের মা ডেকেছে', কব বারে বারে ।। তোমার নামে প্রাণের সকল সুর আপনি উঠবে বেজে সুধামধুর মোদের হৃদয়যন্ত্রেরই তারে তারে । বেলা গেলে শেষে তোমারই পায়ে, এনে দেব সবার পূজা কুড়ায়ে, তোমার সন্তানেরই দান ভারে ভারে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-08