গীতবিতান
← সব গান

আমরা সবাই রাজা

পর্যায়: স্বদেশ

আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে- নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে ?। আমরা যা খুশি তাই করি, তবু তাঁর খুশিতেই চরি, আমরা নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে- নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে ?। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান, মোদের খাটো ক'রে রাখে নি কেউ কোনো অসত্যে- নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে ?। আমরা চলব আপন মতে, শেষে মিলব তাঁরি পথে, মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে- নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে ?।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-15