গীতবিতান
← সব গান

আমরা তারেই জানি তারেই

পর্যায়: পূজা

আমরা তারেই জানি তারেই জানি সাথের সাথি । তারেই করি টানাটানি দিবারাতি ।। সঙ্গে তারি চরাই ধেনু, বাজাই বেণু, তারি লাগি বটের ছায়ায় আসন পাতি ।। তারে হালের মাঝি করি চালাই তরী, ঝড়ের বেলায় ঢেউয়ের খেলায় মাতামাতি । সারাদিনের কাজ ফুরালে সন্ধ্যাকালে তাহারি পথ চেয়ে ঘরে জ্বালাই বাতি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-05